October 3, 2026

হুগলীর ধনিয়াখালি থানার সোমসপুর দুলেপাড়া গ্রামে একই পরিবারের স্বামী, স্ত্রী, ও নাবালিকা মেয়ের আত্মহত্যা র ঘটনায় পুলিশ ৪ জন কে গ্রেফতার

0
হুগলির ধনেখালী থানার সোমসপুর দুলেপাড়া গ্রামে একই পরিবারের স্বামী, স্ত্রী, ও নাবালিকা মেয়ের আত্মহত্যা র ঘটনায় পুলিশ 4 জন কে গ্রেফতার

উল্লেখ্য,হুগলির ডানকুনির বাসিন্দা উত্তম চাঁই (৫২), তার স্ত্রী রুপা চাঁই (৪৫) ও মেয়ে অঙ্কিতা চাঁই (১৭) গত চার মাস আগে ধনিয়াখালির সোমসপুর দুলেপাড়ায় একটি বাড়িতে ভাড়া আসেন। এলাকায় সে ভাবে কারোর সাথে মেলামেশা ছিল না পরিবারের সদস্যদের। গতকাল সকালে প্রতিবেশীরা কাউকে দেখতে না পেয়ে বাড়ির মালিককে খবর দেয়। বাড়ির মালিক এসে পুলিশকে খবর দেয়। তারপরেও ডেকে সারা না পেয়ে ভিতর থেকে বন্ধ দরজা ভেঙে ঘরে ঢোকে পুলিশ। একটি ঘরের সিলিং থেকে একসাথে তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘরের একাধিক দেওয়ালে একাধিক সুইসাইড নোট লেখা ছিল বলে জানিয়েছিলেন হুগলী জেলা গ্ৰামীন পুলিশ সুপার কুনওয়ার ভূষন সিং । সেখানে রবীন্দ্রনাথ মুর্মু, রিঙ্কু, মেয়ে,জামাই সহ 4 জনের নাম লেখা ছিল।

তদন্তে নেমে পুলিশ এদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে তাদের গ্ৰেফতার করে। পুলিশ জানিয়েছে, টাকা ও সম্পত্তিগত বিষয়ে গন্ডগোলের জেরেই পরিবারের সদস্যরা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরপর অভিযুক্তদের পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত আরো এগিয়ে নিয়ে যাওয়া হবে।।

পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্ট এলে ও FSL এর আধিকারিকরা নমুনা সংগ্রহ করে রিপোর
কি দিলে তদন্তের আরো অগ্ৰগতি হবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed