বন্যার্তদের পাশে চাঁপাডাঙ্গা থেকে বিনগ্রাম ত্রাণ সামগ্রী বণ্টন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতি গণেশ চক্রবর্তীর ।

প্রতিনিধি সন্দীপ হালদার ,তারকেশ্বর : বন্যায় প্লাবিত অসহায় মানুষের পাশে এবার সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সহ-সভাপতি গণেশ চক্রবর্তী। তাঁর সাথে সমন্বয় রেখে ত্রাণ কার্যক্রমে সক্রিয় ভূমিকা নেন তারকেশ্বর বিধানসভার ৪ নম্বর মণ্ডলের বিজেপি নেতৃত্ব ও কর্মীরা।

আজ সকাল ৯টা নাগাদ চাঁপাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে ত্রাণ বিতরণ কর্মসূচির সূচনা হয়। সেখান থেকে বিনগ্রাম পর্যন্ত জলমগ্ন বিস্তীর্ণ অঞ্চলের পানীয় জল, বিস্কুট, পাউরুটি, ডিম, কলা এবং ত্রিপলসহ নিত্যপ্রয়োজনীয় নানা সামগ্রী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি তারকেশ্বর ৪ নম্বর মণ্ডলের সহ-সভাপতি রিঙ্কু সামন্ত, মণ্ডল ইনচার্জ উৎপল মাঝি, ৪ নম্বর মণ্ডল যুব মোর্চার সভাপতি রিন্টু কবি, ১১২ নম্বর বুথের সভাপতি সঞ্জয় রায় এবং ১১৭ নম্বর বুথের সভাপতি গৌর মোহন মাইতি। বিজেপি কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দরভাবে সমগ্র ত্রাণ বণ্টন কার্য সম্পন্ন হয়। বিপদের দিনে এভাবেই সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দেন স্থানীয় নেতৃত্ব।

